বুধবার, মে ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে জামায়াত

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বছরের শুরুতেই ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। প্রার্থীরা তালিকা ঘোষণার পর থেকেই নিজ নিজ এলাকায় গণসংযোগ, জনসাধারণের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় পর্যায়ে ভোটের প্রস্তুতি জোরদার করেছেন। দলের সিদ্ধান্ত হলো—সব আসনেই আপাতত একক প্রার্থী থাকলেও নির্বাচনি কৌশল অনুযায়ী কিছু জায়গায় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে নেতাকর্মীরা মনে করেন, দলীয় আনুগত্যশীল কর্মীরা যে কোনো সিদ্ধান্তেই একসঙ্গে কাজ করবেন।

দলীয় কাঠামো অনুযায়ী কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ভোটকেন্দ্র পর্যায় পর্যন্ত নির্বাচনি কমিটি গঠন করা হয়েছে। এখন সারা দেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যা কয়েক মাস আগে থেকেই প্রস্তুত করা হয়েছে।

জামায়াত ৭ শরিক দলের জন্য কিছু আসন ছাড় দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের প্রার্থী তালিকায় যুক্ত করার বিষয়ে কাজ করছে। তালিকা চূড়ান্ত হলে জেলা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত নির্বাচনি কমিটিতেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

আরওপড়ুন

মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা

দলীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের অস্থির পরিস্থিতিতে জামায়াতের নেতাকর্মীরা জনগণের জানমাল রক্ষায় স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন। এরপর থেকে দলটি একদিকে জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করে, অন্যদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে।

এ লক্ষ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে সভাপতি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহকে সেক্রেটারি করে আট সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করা হয়। পরে দেশের সব মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ভোটকেন্দ্র পর্যায়ে নির্বাচনি কমিটি গঠন সম্পন্ন হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ জানান, তারা জুলাই সনদ বিষয়ে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে সমমনা সাত দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে। শরিকদের জন্য প্রয়োজনীয় আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে, ফলে নির্বাচনি কমিটি ও এজেন্ট তালিকায় পরিবর্তন আসতে পারে।

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগেভাগেই প্রার্থী ঘোষণা এবং মাঠপর্যায়ে কর্মীদের তৎপরতা জামায়াতকে নির্বাচনি প্রস্তুতির দিক থেকে এগিয়ে রেখেছে। ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট নির্ধারণ এবং প্রশিক্ষণ কার্যক্রমও চলমান, যদিও শরিকদের জন্য আসন সমন্বয়ে কিছু পরিবর্তন হতে পারে।

সম্পর্কিত খবর

মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি
প্রধান সংবাদ

মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

মে ৬, ২০২৬
বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা
আন্তর্জাতিক

বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা

মে ৬, ২০২৬
ঢাকা-দিল্লির­ সম্পর্ক নতুন করে শুরুর সম্ভাবনা
প্রধান সংবাদ

ঢাকা-দিল্লির­ সম্পর্ক নতুন করে শুরুর সম্ভাবনা

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

চাঁদা না পেয়ে কারখানায় হামলা-লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

মে ৬, ২০২৬
বিএসএফ সদর দপ্তরের বাইরে স্কুটার বিস্ফোরণ

বিএসএফ সদর দপ্তরের বাইরে স্কুটার বিস্ফোরণ

মে ৬, ২০২৬
আমাকে লাথি মেরেছে, সিসিটিভি বন্ধ করে, ভয়ঙ্কর অভিযোগ মমতার

আমাকে লাথি মেরেছে, সিসিটিভি বন্ধ করে, ভয়ঙ্কর অভিযোগ মমতার

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০