মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

১৮ সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র ঢুকছে

নভেম্বর ২৪, ২০২৫
A A
১৮ সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র ঢুকছে
Share on FacebookShare on Twitter

সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী চক্র। মিরপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে খুন এবং চট্টগ্রামে নির্বাচনি প্রচারে গুলির ঘটনায় সংগঠিত অপরাধচক্রের তৎপরতা আবারও সামনে এসেছে। এসব চক্রের কাছে রয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও মেহেরপুরসহ অন্তত ১৮টি সীমান্ত পথে নিয়মিতই দেশে প্রবেশ করছে আধুনিক অস্ত্র ও গুলি। নদীপথ, ট্রানজিট রুট, নাফ নদীর অগভীর অংশ এবং ছোট ছোট দ্বীপাঞ্চলকে ব্যবহার করে চলছে এসব অস্ত্র চোরাচালান।

জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন থানায় লুট হওয়া ৫,৭৬৩টি অস্ত্রের মধ্যে ১,৩৪০টি এখনও উদ্ধার হয়নি। গোয়েন্দাদের দাবি, এসব অস্ত্রের একটি বড় অংশ এখন রাজধানীর বড় গ্যাংগুলোর হাতে এবং নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। র‍্যাব গত চার মাসে ১৮৯টি এবং বিজিবি গত ৯ মাসে ১,২২৫টি অস্ত্র উদ্ধার করলেও নিখোঁজ অস্ত্রের শনাক্তকরণে অগ্রগতি সীমিত।

নিরাপত্তা সংস্থার তথ্য বলছে, ৭৫টির বেশি গ্যাংয়ের হাতে রয়েছে স্বয়ংক্রিয় বিদেশি অস্ত্র। কিছু গ্যাং রাজনৈতিক নেতা, শীর্ষ সন্ত্রাসী এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই এসব তৎপরতা বলে মনে করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মতে, মাঠপর্যায়ে শান্তি বজায় রাখার প্রধান চ্যালেঞ্জ হলো রাজনৈতিকভাবে সুরক্ষিত অপরাধী নেটওয়ার্ককে ভাঙা। রাজধানীর বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় কাজ করছে এমন গ্যাংদের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত রিপোর্ট পাঠানো হচ্ছে।

নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, কিছু রাজনৈতিক নেতা নির্বাচনি মাঠে সুবিধা আদায়ে আন্ডারওয়ার্ল্ডকে ‘হায়ার্ড মাসল’ হিসেবে ব্যবহার করতে পারে—ভোটার আতঙ্ক সৃষ্টি, প্রতিপক্ষের প্রচারে হামলা, কেন্দ্র দখল ও এলাকায় আধিপত্য বিস্তার করতে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে ডিএমপি, র‍্যাব ও সীমান্তরক্ষী বাহিনী অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের ধরতে বাড়িয়েছে নজরদারি। তবে রাজনৈতিক সুরক্ষা, গ্যাং-অর্থ-অস্ত্র নেটওয়ার্কের জটিলতা ও বিচারপ্রক্রিয়ার ধীরগতির কারণে চ্যালেঞ্জ রয়ে গেছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে অপরাধী চক্রের যে কোন তৎপরতার বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে। সহিংসতা, চাঁদাবাজি বা অস্ত্র ব্যবহারের চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীসহ সারা দেশে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬

দণ্ডিত হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version