বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সারা দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে: ইসি সচিব

নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সারা দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। রোববার (২৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, কমনওয়েলথ মহাসচিব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জানানো হয়েছে—জোনভিত্তিক বিভাজনের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে কমনওয়েলথ প্রস্তুত রয়েছে।

বৈঠকে মহাসচিব উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে যে কোনো নির্বাচনসংক্রান্ত সহায়তা বাংলাদেশ চাইলে তারা তা প্রদান করবে। বিশেষ করে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নির্বাচন-সংক্রান্ত সহযোগিতা তিনি সন্তোষের সঙ্গে তুলে ধরেন। নির্বাচনী প্রস্তুতি ও কারিগরি নানা বিষয় নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়।

প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন কমনওয়েলথ মহাসচিব। ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসী ভোটার যুক্ত হওয়ায় তিনি প্রশংসা করেন। এ ছাড়া নারী ভোটারদের অংশগ্রহণ, হালনাগাদ ভোটার তালিকা এবং মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরওপড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

তথ্য বিকৃতি, অপতথ্য ও ভুয়া সংবাদ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায় কমনওয়েলথ। ইসি সচিব জানান, গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রদান অব্যাহত থাকবে এবং আরও বাড়ানো হবে। নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস ও আস্থা তৈরির গুরুত্বও তুলে ধরেন মহাসচিব।

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে নির্বাচনী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা যাবে বলে মন্তব্য করেন ইসি সচিব। বৈঠকে শার্লি বোচওয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। কমনওয়েলথ মহাসচিব গত বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছান।

সম্পর্কিত খবর

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের
প্রধান সংবাদ

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬
জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান
জামায়াত

জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

আগস্ট ৫, ২০২৬
শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে
প্রধান সংবাদ

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্যাম্পাস কী আবার সেই পুরনো রাজনীতিতে ফিরছে?

ক্যাম্পাস কী আবার সেই পুরনো রাজনীতিতে ফিরছে?

আগস্ট ৬, ২০২৬
ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬
জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

জুলাইর ঐক্য ফিরিয়ে আনতে মাহমুদুর রহমানের প্রতি জামায়াত আমিরের আহ্বান

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০