Wednesday, September 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশ না কেনায় কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা!

November 28, 2025
A A

সাম্প্রতিক সময়ে ভারতের পেঁয়াজ বাজারে তীব্র মন্দা দেখা দিয়েছে। বড় ক্রেতা দেশ বাংলাদেশ ও সৌদি আরব ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দেওয়ায় রপ্তানি বাজারে বড় ধস নেমেছে। ইকোনোমিক টাইমস-এর বিশ্লেষণে বলা হয়েছে, এই অবস্থার জন্য মূলত ভারত নিজেরাই দায়ী।

স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত গত কয়েক বছরে বারবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে আমদানিকারী দেশগুলো বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরব এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে। এতে ভারতের ঐতিহ্যগত রপ্তানি বাজার দ্রুত সংকুচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, ভারতের পেঁয়াজ বীজ অবৈধভাবে বাইরে চলে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন নিজেদের উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর হয়ে উঠছে। এতে বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষি ও রপ্তানিকারকরা গভীর সংকটে পড়েছেন।

একসময় ভারত তাদের মোট রপ্তানির তিন-চতুর্থাংশ বাংলাদেশে পাঠাত। কিন্তু গত আট মাসে বাংলাদেশ আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে, যদিও দেশটিতে এখন পেঁয়াজের দাম তিনগুণ বেশি। একইভাবে সৌদি আরবও গত এক বছরে ভারত থেকে সামান্য পেঁয়াজ কিনেছে।

রপ্তানিকারকদের অভিযোগ, ঘন ঘন নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতি আস্থা কমে গেছে। এখন ক্রেতারা মানের চেয়ে দাম বিবেচনা করছে এবং প্রতিদ্বন্দ্বী দেশের পেঁয়াজই বেশি নিচ্ছে।

২০১৯ এবং ২০২০ সালে দুই দফায় দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতি আরও খারাপ হয়। এই কারণে বাংলাদেশ ২০২০ সালে নয়াদিল্লিতে কূটনৈতিক নোট পাঠিয়েছিল। বর্তমানে স্থানীয় কৃষকদের সুরক্ষার কথা বলে বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ রেখেছে।

২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭.২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করলেও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি কমে দাঁড়িয়েছে মাত্র ১২,৯০০ টনে। সৌদি আরবও কম দামে ইয়েমেন ও ইরান থেকে পেঁয়াজ পাওয়ায় ভারতীয় সরবরাহকারীদের বাদ দিচ্ছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল সতর্ক করে বলেছেন, শুধু ক্রেতা হারিয়েই নয়, ভারতের বীজ ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নিজেরাই শক্তিশালী হয়ে উঠছে—যা ভারতীয় পেঁয়াজ শিল্পের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে।

Related Posts

আন্তর্জাতিক

বরফ গলাতে চায় দিল্লি, ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোনোর বার্তা

September 23, 2026
আন্তর্জাতিক

‘বন্দে মাতরম’ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

September 23, 2026
প্রধান সংবাদ

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাহবাগী থেকে বিএনপি অ্যাক্টিভিস্ট: বিটিভির নতুন অনুষ্ঠান ঘিরে ইমতিয়াজ মির্জা-জেসিন বিতর্ক

September 23, 2026

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

September 23, 2026

বরফ গলাতে চায় দিল্লি, ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোনোর বার্তা

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version