শনিবার, জুন ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

এখন ভারতীয় রুপি এশিয়ার সবচেয়ে মানহীন মুদ্রা

নভেম্বর ২৯, ২০২৫
A A
এখন ভারতীয় রুপি এশিয়ার সবচেয়ে মানহীন মুদ্রা
Share on FacebookShare on Twitter

 চলতি বছর এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মান হারানো মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। ২০২২ সালের পর এ বছরই রুপির দরপতন সবচেয়ে তীব্র। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক ও ভারতীয় শেয়ারবাজার থেকে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এর প্রধান কারণ।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রুপির মান ধরে রাখতে ভারতের রিজার্ভ ব্যাংক গত জুলাই থেকে প্রতি মাসে বিদেশি মুদ্রা বিক্রি করে প্রায় ৩০ বিলিয়ন ডলার বাজারে ছাড়ে। মধ্য অক্টোবরেও একই পদক্ষেপ নেওয়া হয়। তবুও ২১ নভেম্বর ডলারের বিপরীতে রুপির মান নেমে দাঁড়ায় ৮৯.৪৯— যা রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ বন্ধ হওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা রিজার্ভ সংরক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছে।

ভারতীয় মুদ্রা এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের উন্নতি ও শুল্ক কমলে রুপির মান ঘুরে দাঁড়াতে পারে। না হলে কেন্দ্রীয় ব্যাংককে আবারও মুদ্রা রক্ষায় বাজারে নামতে হতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম বড় ধাক্কা খায় রুপি। পরে মার্চ–এপ্রিলে কিছুটা শক্তি ফিরে পেয়ে ডলারের বিপরীতে ৮৩.৭৫-এ উন্নীত হয়। তখন ধারণা ছিল, যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি দ্রুতই চূড়ান্ত হবে এবং ভারতীয় পণ্যের ওপর শুল্কহার কমবে। চীনের বাইরে নতুন শিল্পকেন্দ্র তৈরির পরিকল্পনাও রুপির পক্ষে ছিল।

কিন্তু জুলাইয়ে পরিস্থিতি বদলে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি। এরপর আগস্টে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে রুপির মান ডলারের বিপরীতে ৮৮ ছাড়িয়ে যায়।

সেপ্টেম্বরে আরেক দফা পতন ঘটে, যখন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকেও একই ধরনের শুল্ক আরোপে উৎসাহিত করেন। এ সময় থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজার থেকে মূলধন তুলে নিতে শুরু করেন। ২৫ নভেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১৬.৩ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন

জুন ২৬, ২০২৬
আন্তর্জাতিক

ইরান চুক্তিতে সবহারা নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতি

জুন ২৬, ২০২৬
আন্তর্জাতিক

দ্য ন্যাশনের বিশ্লেষণ : যুক্তরাষ্ট্রের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছে ফিলিস্তিন

জুন ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীন সফরে বাংলাদেশের বড় প্রাপ্তি, তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

জুন ২৭, ২০২৬

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন

জুন ২৬, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

জুন ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version