মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আমেরিকার দখলদারী মডেল: যুগে যুগে দেশে দেশে একই পন্থা, একই ধান্দা

নভেম্বর ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আমেরিকার দখলদারী নীতি নিয়ে বিশ্লেষণমূলক মন্তব্য করেছেন সাংবাদিক সরোয়ার আলম। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে একই ধরনের রাজনৈতিক ও সামরিক কৌশল প্রয়োগ করে এসেছে। এ মডেলের মূল লক্ষ্য হলো একটি দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করে সেখানে রাজনৈতিক প্রভাব খাটানো ও অর্থনৈতিক স্বার্থ অর্জন।

তার বিশ্লেষণে উঠে আসে—প্রথমে কোনো দেশে সরকারবিরোধী জনরোষ তৈরি করতে বিভিন্ন মাধ্যমে ইন্ধন দেওয়া হয়। এরপর সরকারকে রাজনৈতিক চাপে ফেলা এবং মার্কিন স্বার্থ নিশ্চিত করতে চাপ প্রয়োগ করা হয়। সরকার যদি সেই চাপ মানতে না চায়, তাহলে নির্বাচনের দাবি তোলা হয় এবং বিরোধী পক্ষকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, বিরোধী দল নির্বাচন জিতলে তাকে সমর্থন জানানো হয়; আর না জিতলেও তাকে বিজয়ী দেখিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেওয়ার চেষ্টাও দেখা যায়। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে দেশব্যাপী অস্থিরতা তৈরি করা হয়। এমনকি পরিস্থিতি জটিল হলে রাষ্ট্রের ভেতর দুই ধরনের শাসনব্যবস্থার মতো অবস্থা তৈরি করে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা হয়।

সরোয়ার আলমের মতে, সরকার যদি এতে নতি স্বীকার না করে, তখন সেনাবাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়। সেনাবাহিনী যদি মার্কিন স্বার্থে সাড়া না দেয়, তখন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সরকার ও সামরিক নেতৃত্বকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত সামরিক হামলা চালিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার নজিরও রয়েছে।

তিনি বলেন, এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সাধারণত মানবাধিকার, গণতন্ত্র, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান কিংবা মার্কিন নিরাপত্তা ঝুঁকির মতো বিভিন্ন অজুহাত সামনে আনে।

সরোয়ার আলম মনে করেন, পাগল, ঘুমন্ত, রঙিন বা রক্তপিপাসু—মার্কিন প্রেসিডেন্ট যেই হোন না কেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল কাঠামো ও দখলদারী মডেল একই থাকে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version