Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়াচ্ছে এইচআইভি, ১০ মাসে ২৮ জন পজিটিভ

December 1, 2025
A A

রাজশাহীতে এইচআইভি আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৮ জন নারী-পুরুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশির ভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে—প্রতি বছরই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৫ সালে তা মারাত্মক মাত্রা পেয়েছে।

রামেক হাসপাতালের এইচটিসি (টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং) সেন্টার–সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতার মাধ্যমে এইচআইভি ছড়িয়েছে বেশি। ২০১৯ সালে পরীক্ষায় কেউ পজিটিভ না থাকলেও, পরবর্তী পাঁচ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯৩–এ। এ সময়ে এইডসে মারা গেছেন আটজন।

হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১৫ জন এইচআইভি পরীক্ষার জন্য আসেন। এখানে শুধুমাত্র পরীক্ষা ও কাউন্সেলিং সেবা দেওয়া হয়, ওষুধের ব্যবস্থা নেই। আক্রান্তদের চিকিৎসা ও ওষুধ নিতে যেতে হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রামেকে এআরটি সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে রোগীরা রাজশাহীতেই ওষুধ পেতে পারেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২৭ জন পজিটিভ রোগীর মধ্যে ১৬ জন সমকামিতার মাধ্যমে এবং ১০ জন যৌনকর্মী মাধ্যমে সংক্রমিত হয়েছেন। ২০২৫ সালে ২৮ জন আক্রান্তের মধ্যে ১৭ জন সমকামিতার মাধ্যমে সংক্রমিত। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

এইচটিসি সেন্টারের কাউন্সিলরদের ভাষ্য, পজিটিভ শনাক্ত হওয়ার পরে অনেক রোগী মানসিকভাবে ভেঙে পড়েন। আত্মহননের চিন্তা ও অন্যকে সংক্রমিত করার ইচ্ছাও অনেকের মধ্যে কাজ করে। কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের চিকিৎসা, সতর্কতা ও মানসিক সহায়তা দেওয়া হয়।

রামেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, অরক্ষিত যৌনসম্পর্ক—চাই তা নারী-পুরুষে হোক বা পুরুষে-পুরুষে—এইচআইভি সংক্রমণের প্রধান কারণ। এছাড়া মা থেকে সন্তানেও এ ভাইরাস ছড়াতে পারে। সচেতনতা, কনডম ব্যবহার, ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলা, নিরাপদ রক্ত গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এইচআইভি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Posts

বাংলাদেশ

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026
আওয়ামী লীগ

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
বাংলাদেশ

ভারতে পাচারের আগে আক্কেলপুরে ৭২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version