বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসকরা আজ আসছেন: ডা.জাহিদ

ডিসেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা টিমে যুক্ত হতে যুক্তরাজ্য থেকে চিকিৎসক বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, ইউকে থেকে বিশেষজ্ঞরা আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। পরিস্থিতি অনুকূল হলে ও মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

অধ্যাপক জাহিদ বলেন, চিকিৎসার সব প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে তাকে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে অন্য কোনো সূত্রের বক্তব্য অনুসরণ না করার অনুরোধ করা হয়েছে যেন গুজব ছড়ানোর সুযোগ না থাকে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক একিউএম মহসিনসহ দেশের শীর্ষ বিশেষজ্ঞরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন, যুক্তরাজ্যের প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস ও ডাক্তার জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসকরাও টিমে কাজ করছেন।

অধ্যাপক জাহিদ জানান, ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
প্রধান সংবাদ

গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় সরকার

জুলাই ২৯, ২০২৬
আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

জুলাই ২৯, ২০২৬

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version