ভারতের রাজস্থানে সামরিক প্রশিক্ষণ চলাকালে একটি ট্যাঙ্ক ইন্দিরা গান্ধী খালে ডুবে যাওয়ার ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে ট্যাঙ্কটি খালের পাশ দিয়ে অগ্রসর হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়।
ট্যাঙ্কের ভেতরে তখন দু’জন সেনা সদস্য অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে একজন দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও অপরজন ট্যাঙ্কের অভ্যন্তরে আটকে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ডুবে যাওয়া ট্যাঙ্কের ভেতর থেকে ওই সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কটি হঠাৎ গভীর পানিতে পড়ে যাওয়ায় তিনি বের হতে পারেননি। ঘটনার পর সেনাবাহিনী ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।







