Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর, আটক ১

May 31, 2025
A A
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর, আটক ১

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক ভবুকদিয়ায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কলেজ শাখার সংগঠক।

জানা যায়, কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোন চৈতিকে উত্ত্যক্ত করে আসছিলেন শরিফ বেপারী। শরিফের বাবা বিএনপির সমর্থক। বোনকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করলে শুক্রবার বিকালে এলাকায় পুলিশ যায়। এ সময় শরিফকে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখীকে মারধর করা হয়।

খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বর্ষার বাড়িতে যান। তখন তাদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকরা। এ সময় এক পুলিশ সদস্যকে মারধর ও গাড়িতে হামলা চালায় উত্তেজিতরা। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে রাত ১০টায় যান চলাচল স্বাভাবিক হয়।

বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশের সামনে তাকে মারধর করা হয়।

তিনি বলেন, ‘মারধর করার সময় তারা বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন। এলাকায় সমন্বয়গিরি চলবে না।’ পরে এই ছাত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই তার বাড়িতে হামলা চালানো হয়। পরে রাত ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত শরিফ বেপারীকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।

Related Posts

বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026
বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version