বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

হাসিনার চেয়ে দেশে বড় হুঁমকিবাজ আর কেউ ছিল না: হাসনাত আবদুল্লাহ

জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে শেখ হাসিনার চেয়ে বড় হুমকিবাজ আর কেউ ছিল না, তাকেও দেশের সাধারণ শিক্ষার্থীরা পাত্তা দেয়নি। শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ও ভানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আয়োজিত নির্বাচনি পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হারামের টাকায় সন্তান বড় করলে সে ভবিষ্যতে চাঁদাবাজই হবে। চাঁদাবাজ ও মামলাবাজদের কোনো স্থান তাদের কাছে নেই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, আগে মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিয়েছে বলে প্রচার ছিল, কিন্তু আমরা মৃত মানুষকে ভোটকেন্দ্রে এনে কষ্ট দিতে চাই না। জীবিত ভোটাররাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং তাদের সেবার দায়িত্ব আমি নেব।

নির্বাচনি কৌশল ও নিরাপত্তার বিষয়ে ভোটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ভোটারদের উচিত হবে ফজরের নামাজ পড়েই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। প্রশাসনের উপস্থিতিতেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, তবে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক তার পরিবারের নারী সদস্যদেরও অনুরোধ করেন যেন তারা অন্তত ১০ জন ভোটারের কাছে গিয়ে হাসিমুখে তার প্রতীক ‘শাপলা কলি’র জন্য ভোট নিশ্চিত করেন।

নির্বাচনি এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ জামায়াত ও এনসিপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version