বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আজ শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাত সাড়ে ৯টায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
