বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

ডিসেম্বর ১৪, ২০২৫
A A
স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ধর্মের নামে আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব শক্তি নতুন রূপ ধারণ করে সামনে আসছে এবং ভোল পাল্টে নিজেদের নতুন বাংলাদেশের রূপকার হিসেবে উপস্থাপন করতে চাইছে।

রোববার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই ভিন্ন চেহারায় হাজির হয়ে দাবি করছে—তারাই নাকি নতুন বাংলাদেশ গড়বে। কিন্তু যে শক্তি স্বাধীনতাকেই অস্বীকার করেছে, তাদের ওপর আস্থা রাখার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়েছে, যার কারণেই আজ বাংলাদেশ টিকে আছে। এখন প্রশ্ন উঠছে—এই দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে থাকবে, নাকি যারা একসময় স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল, তাদের পথে যাবে। স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠায় এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। ১৯৭১ সালের মতো আজও ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

বিএনপির মহাসচিব বলেন, ইতিহাস স্পষ্ট—এই শক্তি ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। আজ তারা চেহারা ও ভাষা পাল্টে আবার সামনে আসছে, কিন্তু দেশের মানুষ এসব কথায় বিশ্বাস করবে না।

দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে। জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে।

আসন্ন নির্বাচনকে দুটি শক্তির মধ্যকার লড়াই হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদিকে রয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উদার গণতন্ত্রের পক্ষে থাকা শক্তি; অন্যদিকে রয়েছে সেই পশ্চাৎপদ শক্তি, যারা অতীতে স্বাধীনতার বিরোধিতা করেছে এবং বর্তমানে ধর্মকে হাতিয়ার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version