শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

দৌলতখানে বিএনপির হামলা জামায়াতের নেতাকর্মীর ওপর, আহত ২০

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১৬, ২০২৫
A A
দৌলতখানে বিএনপির হামলা জামায়াতের নেতাকর্মীর ওপর, আহত ২০
Share on FacebookShare on Twitter

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির হামলায় জামায়াতের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জামায়াতের আমির ও সেক্রেটারির জন্য নির্ধারিত আসন বরাদ্দ দেওয়া হয়। সকালে তারা এসে ওই আসনে বসেন। এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ‘রাজাকারেরা বিজয় দিবসের অনুষ্ঠানে আসবে কেন’—এমন উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলা চালায়। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং জামায়াতের বহু নেতাকর্মী আহত হন।

জামায়াতের উপজেলা আমির হাসান তারেক হাওলাদার অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে তারা অনুষ্ঠানে অংশ নিতে মাঠে গিয়েছিলেন। মাঠে তাদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপজেলা আমির ও সেক্রেটারির বরাদ্দকৃত আসনের নামফলক ছিঁড়ে ফেলেন এবং অশোভন স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালান। আহতদের মধ্যে সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, আবু তালহা, মো. হাসনাইন, মো. শাহরুপ হোসেন, মো. সরোয়ার আলম, মো. আমজাদ হোসেন ও মো. তানভী উল্লেখযোগ্য।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, অনুষ্ঠানের চেয়ার নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা এখন সমাধান হয়ে গেছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম দাবি করেন, তারা কাউকে মারধর করেননি এবং বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি উভয় পক্ষকেই দায়ী করেন এবং ঘটনার কারণ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬
বাংলাদেশ

হাদি হত্যা: দশমবারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যুর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

এপ্রিল ৩, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version