বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

গুমের পর হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে: চিফ প্রসিকিউটর

ডিসেম্বর ১৭, ২০২৫
A A
গুমের পর হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে: চিফ প্রসিকিউটর
Share on FacebookShare on Twitter

বিএনপি নেতা ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুম করার পর হত্যা করা হয়েছে—তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শতাধিক মানুষকে গুম করে হত্যার পর মরদেহের পেট ফেঁড়ে নাড়ি-ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনার বলেশ্বর নদী, কখনো সুন্দরবন, আবার কখনো শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।

তিনি জানান, জিয়াউল আহসান ১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে মেজর পদে থাকাকালে তিনি র‍্যাব-২-এর উপ-অধিনায়কের দায়িত্ব পান। পরে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

২০১৬ সালে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হন জিয়াউল আহসান এবং এরপর কিছু সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তাকে টেলিযোগাযোগ নজরদারির সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর পরিচালক করা হয়। ২০২২ সালে সেখানে মহাপরিচালক পদ সৃষ্টি করে তাকে ওই দায়িত্ব দেওয়া হয়। একই সময়ে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্পর্কিত খবর

এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version