বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপি নেতার পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটরের নিচে ফেলে তরুণকে হত্যা

ডিসেম্বর ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ধুরইল ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আনিসুজ্জামান (বকুল)-এর উদ্যোগে ধানি জমিতে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুরে এক তরুণকে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বড় পালশা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তরুণ আহমেদ জোবায়ের (২৩) বড় পালশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ এক্সকাভেটরের চালক আবদুল হামিদকে আটক করেছে। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

স্থানীয় লোকজন জানান, বড় পালশা গ্রামের মাঠটি সম্পূর্ণ আবাদি জমি। সেখানে আগে কখনো বাণিজ্যিকভাবে পুকুর খনন হয়নি। বুধবার রাতে গোপনে পুকুর খননের জন্য মাঠে এক্সকাভেটর নামানো হয়—এ খবর পেয়ে মসজিদের মাইক থেকে মোয়াজ্জিন আবদুল মান্নান ঘোষণা দেন। এরপর গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে জোবায়েরসহ সাত-আটজন পুকুর খননের প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় চালক আবদুল হামিদ এক্সকাভেটরের বাকেট ঘোরাতে থাকেন। এতে ধাক্কা লেগে জোবায়ের মাটিতে পড়ে যান। পরে পালানোর চেষ্টাকালে একপর্যায়ে জোবায়েরের শরীরের ওপর দিয়ে এক্সকাভেটর চালিয়ে দেন চালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর গ্রামের শতাধিক মানুষ মাঠে নেমে এসে চালক হামিদকে আটক করেন এবং এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে উপস্থিত ছিলেন পুকুর খননের উদ্যোক্তা আনিসুজ্জামান (বকুল)। এলাকাবাসীর তোপের মুখে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেন।

এ বিষয়ে জানতে আনিসুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, এটি তাঁর ফোন নয়।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাঠে আগুনে পোড়া মোটরসাইকেল পড়ে আছে এবং এক্সকাভেটরের নিচে আগুন জ্বলছে। সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, চালক আবদুল হামিদ পুলিশি হেফাজতে আছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ঘটনাস্থলে উপস্থিত ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার বলেন, আনিসুজ্জামান এই পুকুর খননের সঙ্গে জড়িত বলে তিনি জেনেছেন। তাঁর দাবি, আনিসুজ্জামান বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকলেও অতীতে আওয়ামী লীগের ভোট করেছেন এবং এখন বিএনপির প্রভাব খাটিয়ে ধানি জমিতে পুকুর খননের নেতৃত্ব দিচ্ছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version