সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

৬ ভাই-বোনের ‘হাদি পরিবারে’ কে কী করেন?

ডিসেম্বর ২১, ২০২৫
A A
৬ ভাই-বোনের ‘হাদি পরিবারে’ কে কী করেন?
Share on FacebookShare on Twitter

আলেম ও শিক্ষাবিদ পরিবারে জন্ম নেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ছয় ভাইবোনের একটি ধর্মপরায়ণ পরিবারে বেড়ে ওঠেন। পরিবারের প্রায় সবাই ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত। শৈশব থেকেই কুরআন-হাদিসের শিক্ষায় গড়ে ওঠা ওসমান হাদি আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন অগ্রসারির কর্মী ছিলেন। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে তিনি আজ শহীদের মর্যাদা পেয়েছেন।

শিক্ষাজীবনে ওসমান হাদি ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ২০১০–১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থী জীবিকার প্রয়োজনে প্রাইভেট পড়ানোর পাশাপাশি সবশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান ওসমান হাদির বাবা মাওলানা আবদুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। তার বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত।

ওসমান হাদির তিন বোনের স্বামীরাও শিক্ষকতা ও দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটির ফুলহরি আবদুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের নিকট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক।

সম্পর্কিত খবর

জামায়াত

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬
জামায়াত

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

আগস্ট ৩, ২০২৬

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version