মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জুন ৭, ২০২৫
A A
দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

Oplus_131072

Share on FacebookShare on Twitter

দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।

দিনাজপুর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়। ঈদগাহ মাঠে ৮০টি মাইক স্থাপন করা হয়। এছাড়া ১৪টি গেট ও দুইটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকাল সাড়ে ৮টা বাজার আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

এই মাঠে নামাজ আদায় করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়া আহলে হাদিস অনুসারিদের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় দিনাজপুর আদর্শ কলেজ মাঠে।

অপরদিকে, দিনাজপুর জেলা শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, স্কুল মাঠসহ অর্ধশতাধিক ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের বাইরে সদর উপজেলার চেরাডাঙ্গী ঈদগাহ মাঠে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

সেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

দুই দিনের রিমান্ডে সিদ্ধার্থ-মুগ্ধ, ৩ ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

সেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিউইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অনুষ্ঠানে ‘আওয়ামী ঘেঁষা’ বিএসপি প্রধানের উপস্থিতি

সেপ্টেম্বর ১, ২০২৬

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী লেখকের বই বিতরণ বিএনপি সরকারের!

সেপ্টেম্বর ১, ২০২৬

পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version