Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারত বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: মুসলিম লীগ নেতা

December 24, 2025
A A

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের (পিএমএল–এন) যুব সংগঠনের প্রধান কামরান সাঈদ উসমানি বাংলাদেশ ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে হামলা বা কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নিলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্রের জবাব দিতে প্রস্তুত থাকবে।

কামরান সাঈদ উসমানি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। সেখানে তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও ‘ব্রাক্ষ্মণ রাষ্ট্র’ শব্দ ব্যবহার করে বলেন, কেউ যদি বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বা দেশটির স্বাধীনতার ওপর আঘাত হানে, তাহলে পাকিস্তানের জনগণ বাংলাদেশের পাশে দাঁড়াবে। তিনি বলেন, বাংলাদেশের দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।

ভিডিও বার্তায় তিনি ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওসমান হাদি বাংলাদেশকে কারও অধীন দেখতে চাননি। তার ভাষায়, যখনই কোনো তরুণ মুসলিম নেতা সামনে এগিয়ে আসে এবং জনপ্রিয় হয়ে ওঠে, তখন তাকে দমন করার চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, ভারতপন্থি শক্তিগুলো মুসলমানদের দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না এবং কখনো পানি বন্ধ করা, কখনো বিভেদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে সংঘাত লাগিয়ে দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র চালায়।

কামরান সাঈদ উসমানি আরও বলেন, বর্তমান প্রজন্ম এসব ষড়যন্ত্র বুঝতে পারছে। তার দাবি অনুযায়ী, ওসমান হাদিকে হত্যা করা হলেও তার চিন্তাকে হত্যা করা যায়নি এবং এখন বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিটি শিশুই ওসমান হাদি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

ভিডিও বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, পাকিস্তান, পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের ভাই–বোনদের পাশে রয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026
জামায়াত

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version