বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপিতে একের পর এক দল বিলুপ্ত ও শীর্ষ নেতাদের যোগদান, ‘বি-টিম’ বিতর্কে নতুন প্রশ্ন

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

৫ আগস্টের পর থেকে দেশের ডানপন্থী ও ভারতবিরোধী রাজনৈতিক দলগুলোকে জামায়াত-শিবিরের ‘বি-টিম’ বা ‘দোকান’ হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল বিএনপি ও শাহবাগী এক্টিভিস্টরা—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সেই অভিযোগের বিপরীত চিত্র স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বি-সি-ডি টিম কিংবা ১২ দলীয় জোটের নামে গঠিত একাধিক দল কার্যত বিএনপির ঘনিষ্ঠ অবস্থানে থেকে সংস্কার কার্যক্রমে বারবার বাধা দিয়েছে। বিএনপি নিজেদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে কোনো সংস্কার প্রস্তাব এলেই দাবি করেছে—অধিকাংশ দল এই সংস্কার চায় না। অথচ সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে, সেই দলগুলোর শীর্ষ নেতারাই একে একে বিএনপিতে যোগ দিচ্ছেন বা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপির রাজনীতিতে ফিরে যাচ্ছেন।

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতা। এর মধ্যে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বিএনপিতে যোগ দিয়েছেন।

আরওপড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এই ধারাবাহিক যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—যেসব দলকে এতদিন ‘স্বতন্ত্র’ বা ‘মিত্র’ হিসেবে উপস্থাপন করা হচ্ছিল, বাস্তবে সেগুলো কতটা স্বাধীন ছিল। অনেকের মতে, এসব দল বিএনপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কাজ করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এ ধরনের কোনো চিত্র দেখা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে যাওয়ার নজির সাম্প্রতিক সময়ে নেই। এই বাস্তবতা দেশের রাজনীতিতে ‘বি-টিম’ ও ‘দোকান’ বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়
প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

এপ্রিল ১, ২০২৬
গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
রাজনীতি

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এপ্রিল ১, ২০২৬
তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে
বাংলাদেশ

তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

এপ্রিল ১, ২০২৬
ভারতের উদ্বেগের মুখে পাকিস্তানকে দ্রুত জে-৩৫ স্টিলথ জেট দিচ্ছে চীন

ভারতের উদ্বেগের মুখে পাকিস্তানকে দ্রুত জে-৩৫ স্টিলথ জেট দিচ্ছে চীন

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০