মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

জাপানে খেলনা রিভলভার নিয়ে আতঙ্ক: জব্দ করার নির্দেশ দিল পুলিশ

ডিসেম্বর ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাপানজুড়ে চীনানির্মিত একটি খেলনা রিভলভার ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‘রিয়েল গিমিক মিনি রিভলভার’ নামে পরিচিত প্লাস্টিকের এসব খেলনা থেকে বাস্তব গুলি ছোড়া সম্ভব—এমন তথ্য সামনে আসার পর দেশটির পুলিশ সেগুলো জব্দে দেশব্যাপী অভিযান শুরু করেছে।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে জাপানের বিভিন্ন ক্ল-মেশিনে পুরস্কার হিসেবে প্রায় ১৫ হাজার ৮০০টি এ ধরনের খেলনা বিতরণ করা হয়। পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, এগুলোতে প্রকৃত গুলি ব্যবহার করা সম্ভব, যা জাপানের কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের সরাসরি লঙ্ঘন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সাল থেকে এসব খেলনা রিভলভার রাখা সম্পূর্ণভাবে অবৈধ হবে। এ কারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণকে স্বেচ্ছায় এগুলো পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র চার হাজার খেলনা উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশের আশঙ্কা, বিপুলসংখ্যক খেলনা এখনও সাধারণ মানুষের ঘরে রয়ে গেছে, যা অনিচ্ছাকৃতভাবে আইনভঙ্গের ঝুঁকি তৈরি করছে। অনেক অভিভাবক বিষয়টিকে ‘আইনি ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, খেলনা হিসেবে বিক্রি হওয়ায় বিষয়টি না জেনে এসব ঘরে রাখলে সাধারণ মানুষ অপরাধী হিসেবে বিবেচিত হতে পারেন।

জাপানি পুলিশ জনগণকে দ্রুত এসব খেলনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এবং শিশুদের নিরাপত্তার পাশাপাশি আইনগত জটিলতা এড়াতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

আগস্ট ২৫, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version