শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আসাম থেকে তিন মাসে দুই হাজার জনকে বাংলাদেশে পুশ ইন

- তুহিন সিরাজী
জানুয়ারি ২, ২০২৬
A A
আসাম থেকে তিন মাসে দুই হাজার জনকে বাংলাদেশে পুশ ইন
Share on FacebookShare on Twitter

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে গত তিন মাসে প্রায় দুই হাজার মানুষকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ১৯৫০ সালের একটি আইন প্রয়োগ করে এসব মানুষকে আন্তর্জাতিক সীমান্ত পার করে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, বিদেশি ট্রাইব্যুনাল কাউকে অবৈধ বিদেশি হিসেবে চিহ্নিত করার পর এক সপ্তাহের মধ্যেই তাকে সীমান্ত দিয়ে পুশ-ইন করা হবে। উচ্চ আদালতে আপিল করে যাতে এ প্রক্রিয়া দীর্ঘায়িত করা না যায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এ সিদ্ধান্তকে ঘিরে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, ৭৫ বছর আগের ওই আইন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োগ করা আইনগতভাবে বৈধ কি না, তা নিয়ে গুরুতর সংশয় রয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য
বছরের শুরুতে আসাম মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট, ১৯৫০ অনুযায়ী গত কয়েক মাসে প্রায় দুই হাজার মানুষকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। এর মধ্যে শুধু ৩১ ডিসেম্বরই ১৮ জনকে সীমান্ত পার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি ট্রাইব্যুনাল যাদের অবৈধ বিদেশি ঘোষণা করবে, তাদের সাত দিনের মধ্যেই পুশ-ইন করা হবে। এতে করে তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করে প্রক্রিয়া বিলম্বিত করতে পারবে না।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগে ‘অনুপ্রবেশকারী’দের শনাক্তের পর কীভাবে তাদের বহিষ্কার করা হবে—এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা ছিল না। ঘোষিত বিদেশিদের আটক শিবিরে রাখা হলেও তারা অনেক সময় জামিনে মুক্তি পেয়ে যেতেন। নতুন সিদ্ধান্তে শুধু ‘পুশ-ইন’ প্রক্রিয়াকেই কার্যকর উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পুরোনো আইন প্রয়োগ নিয়ে বিতর্ক

আইনজীবীরা বলছেন, ১৯৫০ সালের আইনটি একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে—দেশভাগের পর জরুরি পরিস্থিতি মোকাবিলায়—প্রণয়ন করা হয়েছিল। বর্তমানে এই আইন প্রয়োগ করা অসাংবিধানিক।

গৌহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেন, আইনটির দ্বিতীয় ধারায় কোনো নোটিশ, শুনানি বা আপিলের সুযোগ না রাখার কথা বলা হয়েছে, যা ভারতের সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারার পরিপন্থী। তার মতে, এই আইন বিদেশি আইন, নাগরিকত্ব আইন বা পাসপোর্ট আইনের বিকল্প হতে পারে না এবং এর কার্যকারিতা বহু আগেই শেষ হয়ে গেছে।

আরেক জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর মতে, ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়া এড়িয়ে নির্বাহী আদেশের মাধ্যমে পুশ-ইন করার চেষ্টা করা হচ্ছে, যা পুরো বিচার ব্যবস্থাকেই উপেক্ষা করার শামিল।
মানবাধিকার সংগঠনের উদ্বেগ

মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)-এর আসাম রাজ্য ইনচার্জ পারিজাত নন্দ ঘোষ প্রশ্ন তুলেছেন, পুশ-ইন করা দুই হাজার মানুষের তালিকা কোথায়। তিনি বলেন, এদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক নন—এ নিশ্চয়তা কীভাবে দেওয়া হচ্ছে? অতীতে রাতের আঁধারে পুশ-ইন করা বহু মানুষ পরে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনাও ঘটেছে।
সূত্র:বিবিসি

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

টেক্সাসে সিনাগগে ভয়াবহ হামলার ছক: ১৮ বছরের তরুণীসহ আটক ২

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

গোমূত্রসহ ‘পঞ্চগব্য’ পান বাধ্যতামূলক করলো ভারতের গঙ্গোত্রী মন্দির

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গণভোটের রায় বাস্তবায়ন দাবি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে

এপ্রিল ২৫, ২০২৬

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

এপ্রিল ২৫, ২০২৬

শাহবাগ থানায় সাংবাদিকরা: মামলা নিতে গড়িমসি, ৬ ঘণ্টা ধরে আত্মগোপনে ওসি

এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version