বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ইসলাম

কেন কবরে খেজুরের ডাল দেয়া হয়?

জানুয়ারি ৫, ২০২৬
A A
কেন কবরে খেজুরের ডাল দেয়া হয়?
Share on FacebookShare on Twitter

আমাদের সমাজে দাফনের পর কবরের ওপর খেজুরের ডাল বা গাছের শাখা পুঁতে দেওয়ার একটি পুরোনো প্রচলন রয়েছে। অনেকেই ধারণা করেন, এটি সুন্নাত কিংবা এর মাধ্যমে কবরের আজাব নিশ্চিতভাবে মাফ হয়ে যায়।

সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনায় জানা যায়, একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় ওহীর মাধ্যমে জানতে পারেন যে, ওই দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে। তখন তিনি একটি তাজা খেজুরের ডাল ভেঙে দুই ভাগ করে দুটি কবরের ওপর পুঁতে দেন। সাহাবারা কারণ জানতে চাইলে তিনি বলেন, “ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আজাব কিছুটা লাঘব হবে বলে আশা করা যায়।” (বুখারী: ১৩৬১, মুসলিম: ২৯২)। আলেমরা একে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)–এর একটি বিশেষ মোজেজা হিসেবে উল্লেখ করেছেন

অধিকাংশ আলেমের মতে, এটি ছিল একটি নির্দিষ্ট ও ব্যতিক্রমী ঘটনা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওহীর মাধ্যমে আজাবের বিষয়টি জেনেছিলেন বলেই বিশেষ সুপারিশ হিসেবে ডাল পুঁতেছিলেন। যেহেতু সাধারণ মানুষের পক্ষে কবরের অবস্থা জানা সম্ভব নয়, তাই সবার কবরে এভাবে ডাল পোঁতা অনেক আলেমের দৃষ্টিতে অতিরঞ্জনের শামিল।

সুন্নাত না জায়েজ—এই প্রশ্নে আলেমদের মত হলো, কবরে ডাল পুঁতে দেওয়া কোনো বাধ্যতামূলক সুন্নাত নয়। তবে কেউ যদি তাজা উদ্ভিদের তাসবিহ বা বরকতের মাধ্যমে মৃতের উপকার হবে—এই নিয়তে একটি ডাল পুঁতে দেন, তাহলে তা জায়েজ হতে পারে। তবে এটিকে দাফনের অপরিহার্য অংশ মনে করার সুযোগ নেই।

ইসলামে কবরের চার পাশে নির্দিষ্ট সংখ্যক ডাল পোঁতা, ফুল দিয়ে সাজানো বা কবরকে মাজারের মতো জাঁকজমকপূর্ণ করার কোনো সমর্থন নেই। এসব বিষয়কে শরিয়তসম্মত বলা যায় না।
ইসলামি চিন্তাবিদদের মতে, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উপকারী হলো বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা, তার পক্ষ থেকে দান-সদকা করা এবং কবরের ওপর স্বাভাবিকভাবে জন্মানো তাজা ঘাস বা লতাপাতা অযথা উপড়ে না ফেলা।
মূলত কবরের আজাব থেকে মুক্তির প্রধান উপায় হলো ব্যক্তির নিজ আমল। খেজুরের ডাল পুঁতে দেওয়ার ঘটনাটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)–এর একটি বিশেষ সুপারিশের দৃষ্টান্ত মাত্র। তাই কুসংস্কার বা লোকাচার পরিহার করে সুন্নাহ অনুযায়ী মৃতের জন্য দোয়া করাই সর্বোত্তম পথ।

সম্পর্কিত খবর

ইসলাম

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ

জুলাই ২১, ২০২৬
ইসলাম

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জুলাই ১৮, ২০২৬
ইসলাম

মহানবী (সা.) যেভাবে অজু করতেন

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version