মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী মণিকে শোকজ

জানুয়ারি ৫, ২০২৬
A A
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী মণিকে শোকজ
Share on FacebookShare on Twitter

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণিকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিমের স্বাক্ষরিত শোকজ নোটিশে তাকে আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য তাকে বরগুনা জেলা জজ আদালত ভবনে অবস্থিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন।

অভিযোগকারী মো. শামীম আহসান শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ জানুয়ারি তাকে অভিযোগকারী হিসেবে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র দাখিলের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রার্থী দলবলসহ সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন, উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং বিদ্বেষমূলক স্লোগান দেন। এ সময় সাংবাদিকদের ওপর তেড়ে আসার অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫–এর ৯ নম্বর বিধির (ঘ) উপবিধি এবং ১৫ নম্বর বিধির (ক) উপবিধি স্পষ্টভাবে লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেন, “শোকজের বিষয়টি সম্পর্কে আমি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অফিসিয়ালি চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

সম্পর্কিত খবর

এনসিপি

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই ২৮, ২০২৬
জামায়াত

যশোরে এমপি গোলাম রসুলের বাসায় হামলার নিন্দা জানাল জামায়াত

জুলাই ২৮, ২০২৬
রাজনীতি

রাকসু জিএস আম্মারকে ইমি বললেন ‘চামার’, দিলেন রাস্তায় ফেলে মারার উসকানিও

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই ২৮, ২০২৬

যশোরে এমপি গোলাম রসুলের বাসায় হামলার নিন্দা জানাল জামায়াত

জুলাই ২৮, ২০২৬

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version