Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর

June 15, 2025
A A
সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কালা কচুয়া বাজারে সরকারি জায়গায় ঘর নির্মাণ করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তিনি মাহবুব আলম খোকন, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালা কচুয়া বাজারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে খোকন। এতে স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন । কিন্তু তারা ভয়ে কিছু বলতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা দৈনিক আমার দেশকে বলেন, এই ধরনের লোভী নেতাদের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। আমরা দলের ভাবমূর্তি নষ্টকারী কাউকে দলে রাখতে চাই না।

সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহবুব উদ্দিন খোকন দৈনিক আমার দেশকে বলেন, ২০১৪ সালে আমরা এখানে ব্যবসা করতাম। মামলা হামলার কারণে করতে পারিনি। এখানে একজন ফল বিক্রি করি। পাশে আমার মোটরসাইকেল রাখার জন্য এবং আমার দোকানের মালামাল রাখার জন্য একটা ঘর তৈরি করেছি।

ময়নামতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমি গত একমাস আগে মাহবুব আলম খোকনের নির্মাণ করা ঘর সরেজমিনে গিয়ে বলেছিলাম। এই ঘর সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মাণ করা হয়েছে। নিষেধ করার পর তিনি ঘর নির্মাণ করেছেন। আমি আবার বলেছিলাম ঘর ভেঙে নিয়ে যেতে। তিনি এখনো ভেঙে নেননি।

বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল আলীম বলেন, খোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। সে যদি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারীকে প্রশয় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনিয়া আক্তার দৈনিক আমার দেশ বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version