সোমবার, মার্চ ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৬, ২০২৬
A A
চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীসহ আটক ৪
Share on FacebookShare on Twitter

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ছাত্রদল কর্মীসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ থানায় হস্তান্তর করে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

আটককৃতদের মধ্যে একজন হলেন ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী ও সাইকোলজি বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে যান। এ বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগের পর একবার তাদের ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে পরে সোমবার পুনরায় তারা ওই ব্যবসায়ীদের মারধর করে চাঁদা দাবি করেন।

আরওপড়ুন

পাবনায় শিবিরের ওয়ার্ড সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির

এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিদের গণধোলাই দেওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আটক করে এবং লালবাগ থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

পাবনায় শিবিরের ওয়ার্ড সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
বাংলাদেশ

পাবনায় শিবিরের ওয়ার্ড সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ৩০, ২০২৬
‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
এনসিপি

‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির

মার্চ ৩০, ২০২৬
জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ
এনসিপি

জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

মার্চ ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাবনায় শিবিরের ওয়ার্ড সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

পাবনায় শিবিরের ওয়ার্ড সভাপতিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ৩০, ২০২৬
‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির

‘লং মার্চ টু ঢাকার’ ঘোষককে ডিএসসিসির মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির

মার্চ ৩০, ২০২৬
আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি, সংবিধান সংস্কারের জন্য এসেছি

আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি, সংবিধান সংস্কারের জন্য এসেছি

মার্চ ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০