শনিবার, মার্চ ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফের আন্দোলনে কর্মচারীরা, সচিবালয়ে গণজমায়েত আজ

সরকারি চাকরি অধ্যাদেশ

- তুহিন সিরাজী
জুন ১৬, ২০২৫
A A
ফের আন্দোলনে কর্মচারীরা, সচিবালয়ে গণজমায়েত আজ
Share on FacebookShare on Twitter

ঈদের ছুটি শেষে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আবারো আন্দোলনে নামছেন কর্মচারীরা।

আজ সোমবার এ লক্ষ্যে সচিবালয়ে গণজমায়েত করবেন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর তিনজন উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হবে।

বাংলাদেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো: নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাদামতলায় জড়ো হবেন কর্মচারীরা। গণজমায়েতের পর স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদের স্মারকলিপি দেয়া হবে। পরে ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’

এছাড়া, আজ সোমবার গণজমায়েতে অংশ নিতে ঐক্য ফোরামের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে বার্তা পাঠানো হয়েছে।

সেখানে ১৯৭৯ সালের অর্ডিনেন্সের মতো অমানবিক, অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী ও হাস্যকর আখ্যা দিয়ে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অবিলম্বে বাতিলের জন্য গণজমায়েতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

কর্মচারী নেতারা জানিয়েছেন, সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা জন্য আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন করা হলেও কমিটি তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এ কারণে তারা আজ থেকে আবার আন্দোলনে যাচ্ছেন বলে জানান।

এর আগে, গত ২৫ মে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। তার আগে, গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়।

এরপর, ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র : ইউএনবি

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশ

অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশ

ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিরিয়ায় ইসরাইলের হামলা, তীব্র নিন্দা জানালো সৌদি আরব

মার্চ ২১, ২০২৬

ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

মার্চ ২১, ২০২৬

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version