Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে: হাসনাত

January 6, 2026
A A

নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। একই কারণে একই রাজনৈতিক দলের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলেও অন্য দলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে। এতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব হবে, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ও পুলিশ থাকার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে, যা দুঃখজনক এবং উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, তার এলাকার যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাজপথে আন্দোলন করেছেন, হরতাল সফল করতে ভূমিকা রেখেছেন, তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে এবং দল থেকে বাদ দেওয়া হচ্ছে। এটি তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ৫ আগস্টের পর যেসব মিডিয়া বিএনপিকে ‘আগুনসন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিল, সেই মিডিয়ার মালিকদের এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উষ্ণ অভ্যর্থনা দিতে দেখা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বিষয়টি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা কীভাবে দেখছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, গত দেড় দশকে যেসব মিডিয়া তাকে ‘মাফিয়া’ বানানোর চেষ্টা করেছে, তারাই এখন বিএনপির ঘনিষ্ঠ হতে চাইছে। এতে একটি নতুন ফ্যাসিবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী, মিডিয়া ও প্রশাসনের একটি নেক্সাস বিএনপির আশপাশে তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারেক জিয়া যেন এই নেক্সাসের ফাঁদে না পড়েন—এটাই প্রত্যাশা।

Related Posts

আন্তর্জাতিক

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
আওয়ামী লীগ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
আওয়ামী লীগ

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version