Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

January 9, 2026
A A

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সতর্ক ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম একটি ফেসবুক পোস্টে তামিমকে ‘ভারতের দালাল’ হিসেবে উল্লেখ করেন, যা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, আবেগের বশে নয়, বরং ভবিষ্যৎ প্রভাব বিবেচনায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, আজ নেওয়া একটি সিদ্ধান্ত আগামী ১০ বছর বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের ওপর কী প্রভাব ফেলবে, তা মাথায় রেখেই বোর্ডকে এগোতে হবে।

এই বক্তব্যের পর তামিম ইকবালের ছবি ও মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে এম নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত হবে) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’ পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।

ক্রিকেট সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, বিসিবির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো পরিচালক এভাবে প্রকাশ্যে একজন সাবেক অধিনায়ককে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন কি না। অনেকেই বিষয়টিকে শিষ্টাচারবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেছেন।

সমালোচনার মুখে কিছু সময় পর এম নাজমুল ইসলামের ফেসবুক পোস্টটি আর দেখা যায়নি। তবে পোস্টটি মুছে ফেলা হলেও স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় বিতর্ক থামেনি। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Related Posts

আওয়ামী লীগ

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026
আওয়ামী লীগ

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

November 25, 2026
আওয়ামী লীগ

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version