Saturday, October 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ভারতের সামনে মাথানত করা জালেম বিএনপিকেও পালাতে হবে: রাশেদ প্রধান

January 9, 2026
A A

জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যে রাজনৈতিক দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখার সিদ্ধান্তও একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে—এটা বিশ্বাস করার মতো কোনো মানুষ বাংলাদেশে নেই। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, তারা বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, কিন্তু সেই পরিকল্পনা কী—তা গোপন রাখা হয়। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয়, কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়—সেটাও তারা প্রকাশ করে না। ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে যদি কেউ মনে করে ১২ ফেব্রুয়ারি তাদের জয় নিশ্চিত, তাহলে মনে রাখতে হবে—ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একই পরিণতি ভারতের ওপর নির্ভরশীল নতুন জালেম শক্তিরও হবে।

আরওপড়ুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সবাই প্রত্যক্ষ করেছে। এসব নির্বাচনের ফল প্রকাশের পরও বিএনপির নেতারা দাবি করছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। রাশেদ প্রধান বলেন, তার আশঙ্কা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পর তারা আবার বলবে—জাতীয় সংসদের ফলাফলের প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না; আর স্থানীয় সরকার নির্বাচনের পর বলবে—এর প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবুও তারা হতাশ নন। কারণ ২৪–পরবর্তী বাংলাদেশে একটি নতুন সচেতন ছাত্রসমাজ ও শ্রমিক শ্রেণি তৈরি হয়েছে। তিনি বলেন, এমন একটি প্রজন্ম এখন গড়ে উঠেছে, যারা মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে জানে। এ কারণে জাগপাসহ সমমনা রাজনৈতিক শক্তির হারানোর কিছু নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই।

Related Posts

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক
বাংলাদেশ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’
বাংলাদেশ

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

October 24, 2026
‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’
বাংলাদেশ

‘জামায়াত সমর্থন না দিলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা’

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

October 24, 2026
সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

October 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০