শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর কড়া শুল্কারোপ করতে যাচ্ছে বাংলাদেশ

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলা ও সুতা আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার।

গত ৫ জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠকের আলোচ্যসূচিতে ভারতীয় তুলা ও সুতা আমদানির বর্তমান অবস্থা, দেশীয় শিল্পে এর প্রভাব এবং সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়টি উঠে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতীয় সুতা রপ্তানিকারকদের বরাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের সম্ভাবনা বিবেচনা করছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের তুলা ও বস্ত্র খাতে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরওপড়ুন

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক বাংলাদেশ। বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপ করা হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার চাহিদা কমে যেতে পারে। এর ফলে তুলা উৎপাদক ও সুতা উৎপাদনকারী কারখানাগুলো আর্থিক চাপের মুখে পড়তে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত শুল্কহার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। নয়াদিল্লিভিত্তিক বাজার বিশ্লেষক রাহুল চৌহান বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভারতের বাজারে তুলার দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুল্ক আরোপ হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের ২০২৫ সালের মে মাসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের প্রায় ৪৭ কোটি ডলার মূল্যের রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভারতের বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৪০ শতাংশেরও বেশি। গত বছর ভারত প্রায় ৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার মূল্যের সুতা রপ্তানি করেছে, যার একটি বড় অংশ বাংলাদেশে গেছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে, ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে, যা বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী:  বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে
প্রধান সংবাদ

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

মে ১, ২০২৬
যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন
প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান
প্রধান সংবাদ

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

মে ১, ২০২৬
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

মে ১, ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০