মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সীমান্ত সংঘর্ষের জেরে টেকনাফে সড়ক অবরোধ, সেনা হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

জানুয়ারি ১১, ২০২৬
A A
সীমান্ত সংঘর্ষের জেরে টেকনাফে সড়ক অবরোধ, সেনা হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)-এর সঙ্গে টানা চার দিনের সংঘর্ষে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দুপক্ষের ব্যাপক গোলাগুলিতে সীমান্ত এলাকা কেঁপে ওঠে।

সর্বশেষ তথ্যে জানা গেছে, সংঘর্ষের মধ্যে মিয়ানমার দিক থেকে পালিয়ে আসার সময় ৫৩ জন বিদ্রোহী সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে তিন থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে স্থানীয়দের সড়ক অবরোধও তুলে নেওয়া হয়েছে।

এদিকে সীমান্তে গোলাগুলির প্রভাব পড়েছে স্থানীয় জনপদেও। টেকনাফের হোয়াইক্যং এলাকায় বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আহত শিশুর নাম তানজিনা আক্তার (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত চার দিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে তেচ্ছিব্রিজ এলাকার নিজ বাড়ির উঠানে খেলতে থাকা অবস্থায় তানজিনার মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল জানান, গুলিবিদ্ধ শিশুটি এখনো জীবিত রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। আহত শিশুর পিতা জসিম উদ্দিনও জানান, তার সন্তান এখনো বেঁচে আছে এবং চিকিৎসা চলছে।

শিশুটি গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করলে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৩ জন রোহিঙ্গা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তে চলমান গোলাগুলির কারণে এপারে এসে গুলি লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

থমথমে বেরোবি, ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

আগস্ট ৩, ২০২৬
এনসিপি

আলিফের প্রতি সহানুভূতি জানিয়ে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আগস্ট ৩, ২০২৬
আওয়ামী লীগ

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেলচা হাতে আম্মার: ছাত্রীকে অপহরণ করে পদ্মাপাড়ে নিয়েছিলেন মহসিন

আগস্ট ৩, ২০২৬

থমথমে বেরোবি, ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

আগস্ট ৩, ২০২৬

মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version