বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি

- তুর্জ খান
জানুয়ারি ১১, ২০২৬
A A
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সংগঠিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, যেসব সংসদীয় আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে গণভোটের প্রচারণার নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে কাজ করতে আলাদাভাবে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে। এই কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং আরও কার্যকর করতে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দেন। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি হয়েছেন মনিরা শারমিন।

চেয়ারম্যান ও সেক্রেটারির বাইরে কমিটিতে আরও ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

এনসিপির নেতারা মনে করছেন, এই পরিকল্পিত ও সমন্বিত কর্মসূচির মাধ্যমে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত গড়ে উঠবে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে এনসিপি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনে সমঝোতার আলোচনা হলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এরই মধ্যে ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন সমঝোতা চূড়ান্ত হলে দলীয় প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আন্দালিব পার্থের নব্য জামায়াত-বিদ্বেষ: এনসিপিকে ‘জামায়াত জেনারেশন’ তকমা

এপ্রিল ১, ২০২৬
প্রধান সংবাদ

মঙ্গল শোভাযাত্রার পক্ষে ওকালতি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়ের

এপ্রিল ১, ২০২৬
প্রধান সংবাদ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরিতে সিন্ডিকেট সক্রিয়, গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

মার্চ ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দালিব পার্থের নব্য জামায়াত-বিদ্বেষ: এনসিপিকে ‘জামায়াত জেনারেশন’ তকমা

এপ্রিল ১, ২০২৬

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: শিবির সভাপতি

এপ্রিল ১, ২০২৬

মঙ্গল শোভাযাত্রার পক্ষে ওকালতি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়ের

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version