বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ

- তুহিন সিরাজী
জানুয়ারি ১১, ২০২৬
A A
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বড় পরিসরের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস এ সিদ্ধান্তের কথা জানান।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

শফিকুল আলম জানান, ইভারস আইজাবস বলেছেন, ইইউ বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে বিবেচনা করে এবং আসন্ন নির্বাচনকে তারা ঐতিহাসিক মনে করছে। সে কারণেই বড় আকারে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গত সাড়ে ১৬ বছরে ইইউ বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। পূর্বের তিনটি নির্বাচনকে তারা খুব বিশ্বাসযোগ্য মনে করেনি, তবে এবার নির্বাচনী পরিবেশকে ইতিবাচক বলে মনে করছে।

ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে আওয়ামী লীগ বা তাদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন ইইউর এই কর্মকর্তা।

প্রেস সচিব বলেন, ইইউর পর্যবেক্ষক দল সারাদেশে অবস্থান করবে, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে কথা বলবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইইউকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে। তিনি জানান, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রস্তুত এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ও সব কেন্দ্রে সিসিটিভি থাকবে এবং সেনাবাহিনী থাকবে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে।

তিনি আরও বলেন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। ইইউর পর্যবেক্ষক পাঠানো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় স্বীকৃতি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে, তবুও নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, নারী ও তরুণদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, ফলে ভালো ভোটার উপস্থিতি আশা করা হচ্ছে। ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬
আন্তর্জাতিক

অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ইসরায়েল: যুদ্ধ ব্যয় ছাড়াল ১৩৭ বিলিয়ন ডলার

এপ্রিল ৩০, ২০২৬
প্রধান সংবাদ

যেখানেই স্বার্থ, সেখানেই পার্থ: অসময়ে জোট অদল-বদলের খতিয়ান

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলি সৈন্যবাহী ট্রাকে হিজবুল্লাহর ড্রোনের সরাসরি আঘাত; ১২ সেনা আহত

এপ্রিল ৩০, ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

এপ্রিল ৩০, ২০২৬

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version