Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

January 12, 2026
A A

রাজধানীর ভাটারা থানার পুলিশ সদস্যের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরির একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে মুখোশধারী দুজন ব্যক্তিকে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের, রঙ কালো। মোটরসাইকেলটির মালিক ভাটারা থানায় কর্মরত এএসআই মো. ফিরোজ। ভোরের দিকে মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই সময় দুজন ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা দুজন ব্যক্তি থানার গেটের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করেন। একপর্যায়ে একজন থানার ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভাঙেন এবং অন্যজন বাইরে পাহারা দেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানা এলাকা থেকে বের করে দ্রুত সরে যান।

এএসআই মো. ফিরোজ জানান, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও চোরেরা নিয়ে গেছে।

তিনি আরও জানান, মোটরসাইকেলটিতে একটি জিপিএস ট্র্যাকার সংযুক্ত ছিল। তবে চোরেরা সেটি খুলে ফেলায় মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।

অন্যদিকে, ভাটারা থানার ওসি মো. ইমাউল হক থানার ভেতর থেকে চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, মোটরসাইকেলটি থানার বাইরে থাকা একটি গ্যারেজ থেকে চুরি হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Posts

এনসিপি

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026
এনসিপি

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
বাংলাদেশ

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version