Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় লাঠিসোঁটা-বল্লম নিয়ে যুবদল-বিএনপির সংঘর্ষ

January 12, 2026
A A
ব্রাহ্মণবাড়িয়ায় লাঠিসোঁটা-বল্লম নিয়ে যুবদল-বিএনপির সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল আজিজ (৪৫) এবং বিএনপি নেতা আবদুল খালেকের (৪৭) অনুসারীদের মধ্যে শনিবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় বাজার এলাকার একাধিক দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়।

এর আগে শুক্রবার রাত নয়টার দিকে অরুয়াইল বাজার এলাকায় গাজী আবদুল আজিজের নেতৃত্বে সাত-আটজন ব্যক্তি বিএনপি নেতা আবদুল খালেককে মারধর করে বাজার এলাকা থেকে তাড়িয়ে দেন। ওই ঘটনার জেরে শনিবার বেলা ১১টার দিকে আবদুল খালেকের অনুসারীরা গাজী আবদুল আজিজকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। এরপর থেকেই বাজার এলাকায় উত্তেজনা চরম আকার ধারণ করে।

উত্তেজনার কারণে শনিবার সকাল থেকেই অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি। বেলা দুইটার দিকে ধামাউড়া ও রাণীদিয়া গ্রামের লোকজন ইট-পাটকেল, লাঠিসোঁটা ও বল্লম নিয়ে বাজারের বিভিন্ন অলিগলিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আরওপড়ুন

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সরাইল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত গাজী আবদুল আজিজকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর রাতে উভয় গ্রামের লোকজন পৃথকভাবে বৈঠক করেন বলে জানা গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অরুয়াইল বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Related Posts

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত
আওয়ামী লীগ

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া
বাংলাদেশ

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী
বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০