বুধবার, এপ্রিল ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক যুবদল নেতার বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলমগীর খাঁ বলেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। অভিযোগে আরও বলা হয়, এ বক্তব্যের পাশাপাশি তিনি অকথ্য ও মানহানিকর ভাষা ব্যবহার করেন, যার ফলে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে আলমগীর খাঁ বলেন, তার বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, মমতাজ সংসদে গিয়ে বেপরোয়া কথা বলেছেন—এই প্রসঙ্গ টানতেই ওই বক্তব্য এসেছে এবং এটি ‘স্লিপ অব টাং’ হতে পারে। রুমিন ফারহানার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল বলেও তিনি দাবি করেন।

আরওপড়ুন

ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দাম বাড়েনি জ্বালানি তেলের

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। পরে আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সম্পর্কিত খবর

ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বাংলাদেশ

ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬
দাম বাড়েনি জ্বালানি তেলের
বাংলাদেশ

দাম বাড়েনি জ্বালানি তেলের

মার্চ ৩১, ২০২৬
২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১,০৫৩ মামলা
বাংলাদেশ

২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১,০৫৩ মামলা

মার্চ ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাশ্মীরে স্বাধীনতাকামীদের অতর্কিত হামলা: গুলিতে এক ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে স্বাধীনতাকামীদের অতর্কিত হামলা: গুলিতে এক ভারতীয় সেনা নিহত

এপ্রিল ১, ২০২৬
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরিতে সিন্ডিকেট সক্রিয়, গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরিতে সিন্ডিকেট সক্রিয়, গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সরাসরি ক্লাস

জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সরাসরি ক্লাস

মার্চ ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০