মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না

জানুয়ারি ১৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্ম বাংলাদেশে ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না—এমন মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, তরুণরা শুধু ক্ষমতায় যাওয়া নয়, ক্ষমতায় থাকাকেও রুখে দেবে যদি কেউ ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টার, ঢাকা আয়োজিত ‘নজরুল ইসলাম থেকে হাদি: আজাদীর লড়াই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, জুলাই মাসের আন্দোলন বাংলাদেশকে আমূল বদলে দিয়েছে এবং একটি নতুন রাজনৈতিকভাবে সচেতন তরুণ প্রজন্ম তৈরি করেছে। তার ভাষায়, রাজনীতির প্রচলিত ধারণা বদলে ফেলতে হবে—যাকে ভারত সমর্থন করে, তাকে ভোট দেওয়া যাবে না এবং ক্ষমতায়ও রাখা যাবে না।

তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের শক্তির হাত রয়েছে এবং এ বিষয়ে সত্য অনুসন্ধানে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। মাহমুদুর রহমানের মতে, হাদি তার লেখনিতেই আগ্রাসনের চরিত্র স্পষ্ট করে গেছেন।

আরওপড়ুন

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার লড়াই মূলত একটি সাংস্কৃতিক লড়াই। বৈরি প্রতিবেশীর ঘেরাটোপে থাকা একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবিরাম সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই চেতনা থেকেই হাদি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ইনকিলাব কালচারাল সেন্টার টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, কেন্দ্রটি বাঁচিয়ে রাখা গেলে হাদির আত্মা শান্তি পাবে এবং এটি আমাদের নৈতিক দায়িত্ব। কে পরিচালনা করবে তা মুখ্য নয়, সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশকে আবু সাঈদ, ইয়ামিনসহ বহু প্রতীক উপহার দিয়েছে এবং সেই ধারাবাহিকতায় আল্লাহ ওসমান হাদিকে একটি আইকন হিসেবে দিয়েছেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন হাদির বিপ্লবী চেতনা বহমান থাকবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, জয়-পরাজয় হবে—এটাই স্বাভাবিক। তবে জুলাই আন্দোলনের অংশীদাররা যেন পরস্পরের শত্রুতে পরিণত না হয়, সেই ঐক্য বজায় রাখা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতায় যাওয়ার বা টিকে থাকার জন্য কেউ যেন দেশের স্বাধীনতা নিয়ে সওদা না করে।

তিনি আরও বলেন, কিছু রাজনীতিবিদ ও বিশ্লেষকের মধ্যে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা টিকে থাকা যায় না—এমন একটি হীনম্মন্যতা রয়েছে। বাস্তবতা তার বিপরীত প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন ব্রিটিশবিরোধী আন্দোলনের কণ্ঠস্বর ছিলেন, তেমনি শহীদ শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনে সেই বিদ্রোহী চেতনার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। তিনি বলেন, নজরুলের কবিতা ও গান জুলাই আন্দোলনের প্রধান প্রেরণা ছিল এবং হাদি সেই চেতনাকে বাস্তবে রূপ দিয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি, নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি কাজী আবু জাফরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও একাডেমিক ব্যক্তিত্ব। সভাপতিত্ব করেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন ফয়েজ বিন আকরাম।

সম্পর্কিত খবর

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

আগস্ট ২৫, ২০২৬
রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০