সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

- তুর্জ খান
জানুয়ারি ১৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে এ কর্মসূচি শুরু হলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সাত কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যালসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেন। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ চূড়ান্ত অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে খসড়াটি হালনাগাদ করা হয়।

আন্দোলনকারীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করেছিল যে, ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জানুয়ারির শুরুর দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভাতেই চূড়ান্ত অনুমোদন না হলে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বগুড়া সিটি করপোরেশনের আত্মপ্রকাশ

এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

এপ্রিল ২০, ২০২৬

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের আত্মপ্রকাশ

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version