রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ড বাঁধা না দিলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হতে পারে!

জানুয়ারি ১৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিকল্প বিবেচনা করছে। জানা গেছে, এ লক্ষ্যে আইসিসি বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা যাচাই করছে। তবে এতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানকে নিয়ে গঠিত ‘বি’ গ্রুপ থেকে কোন দলকে সরানো হবে, তা নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করতে বোর্ড সভার অনুমোদন প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি না জানালে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের মিডিয়া রাইটসধারী প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলানোর পক্ষে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এক বিবৃতিতে বোর্ড জানায়, নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

আইসিসি প্রকাশিত সূচির কথা উল্লেখ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। বিসিবির মতে, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে খেলা তাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মুস্তাফিজ ইস্যু, বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনের কারণে খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসির উচিত শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া। অন্যথায় বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সাময়িকভাবে ক্রিকেটের ক্ষতি করলেও দেশের মর্যাদা ও নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে আপস করা হবে না বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

অন্যান্য

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান সংবাদ

বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করে: এ্যানি

সেপ্টেম্বর ৬, ২০২৬
এনসিপি

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ ইসলাম

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

সেপ্টেম্বর ৬, ২০২৬

লক্ষ্মীপুরে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবদল নেতা ও সহযোগী আটক

সেপ্টেম্বর ৬, ২০২৬

বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করে: এ্যানি

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version