বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার পোস্ট, কী লিখলেন

- তুহিন সিরাজী
জানুয়ারি ১৫, ২০২৬
A A
সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন
Share on FacebookShare on Twitter

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ এখনো কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই দীর্ঘ পোস্টে তিনি বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

ওসমান হাদিকে নিয়ে রাবেয়া ইসলাম সম্পার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না!

প্রথমত, “বিচার হবে না, এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে?

ওসমান হাদি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রবীন্দ্রনাথের দুটি লাইন উদ্ধৃত করেছিলেন—সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।

তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যায় যাচ্ছি না। শুধু এটুকুই বলি—আপনি বা আপনারাও জানেন কেন সবকিছু সহজে হচ্ছে না। শুধু মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই-সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটি কথা আপনাদের জানাতে চাই—‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নেই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’

আপনারা যারা ওসমান হাদিকে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন—তাহলে ভাবুন, তার এই ভাই-বোনগুলোর মনের অবস্থা এখন কী! যাদের কাছে তিনি ছিল ২৪ ঘণ্টার ছায়া, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে!

ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন, আমাকে যা খুশি বলবেন, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না। তা হলে আমি সহ্য করব না।’ দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত—শহীদ শরিফ ওসমান বিন হাদি।’

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি (৩২) গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবির সমাধিপাশে তাকে দাফন করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

এপ্রিল ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নোটিশ, একদিন পর প্রত্যাহার পুলিশের

এপ্রিল ৩০, ২০২৬

শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান

এপ্রিল ৩০, ২০২৬

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version