রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

আগস্ট ২, ২০২৬
A A
মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের
Share on FacebookShare on Twitter

ভোলার তজুমদ্দিনে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এক মৃত শিক্ষকের নাম ও ইনডেক্স ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বেতন তোলার অভিযোগে জামায়াত নেতা মো. মহিউদ্দিনকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২ আগস্ট (রোববার) ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হোসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশিদ এক যৌথ বিবৃতিতে এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতৃদ্বয় বলেন, জালিয়াতির মাধ্যমে ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা তোলার যে অভিযোগ তোলা হয়েছে, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সংশ্লিষ্ট নেতার মানহানি করার অপচেষ্টা মাত্র। তাঁরা জানান, অনুসন্ধানে জানা গেছে যে মো. মহিউদ্দিন দীর্ঘদিন ধরে ওই মাদরাসায় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। দীর্ঘদিন পর হঠাৎ তাঁর নিয়োগ নিয়ে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, মাদরাসার সুপার নুরুজ্জামান অনেক বছর আগে দায়িত্বে যোগদান করেছেন। যদি নিয়োগে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম থাকত, তবে তিনি এতদিন আগেই প্রশাসনিক পদক্ষেপ নিতেন। কিন্তু তা না করে জনপ্রিয় ও সম্মানিত শিক্ষক মহিউদ্দিনের সঙ্গে ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সুপার নিজেই এই অপপ্রচার চালাচ্ছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।

সংবাদের সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি যে বা যারা এ ধরনের মনগড়া প্রোপাগান্ডা চালিয়ে জামায়াত নেতা মহিউদ্দিনের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করছেন, তাঁদের বিরুদ্ধে খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন জেলা জামায়াতের শীর্ষ নেতারা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আগস্ট ২, ২০২৬

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

আগস্ট ২, ২০২৬

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version