শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪

জানুয়ারি ১৬, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পুরাতন ভবনের ছাদে গাঁজা সেবনের সময় দুই শিক্ষার্থী ও দুই বহিরাগতসহ চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় মোবাইল প্রক্টরিয়াল টিম। শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হলের দক্ষিণ ব্লকের ছাদে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীরা হলেন— সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী তানবীন আহমেদ (অনিম)। অপর দুজন বহিরাগত হিসেবে পরিচিত সামিউল ও রাকিব। আটক তানবীন আহমেদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তিনি বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের অনুসারী হিসেবে পরিচিত। নোমানও নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দেন বলে শিক্ষার্থীরা জানান।

হল সূত্রে জানা যায়, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান ও এজিএস মুশফিক তাজওয়ার মাহি ছাদে মাদক সেবনের তথ্য পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেখানে যান। চারজনকে গাঁজা সেবন করতে দেখে তাদের পরিচয় নিশ্চিত করা হয় এবং বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানানো হয়। ঘটনাস্থল থেকে তামাক পাতা, গাঁজা ও কল্কি উদ্ধার করা হয়।

বহিরাগত সামিউল জানান, তিনি ও রাকিব ডেমরা এলাকায় থাকেন। ধানমন্ডিতে একটি কাজে এসে রাতে পরিচিতদের সঙ্গে হলে যান। অন্য হলের ছাদে অবস্থানের বিষয়ে তিনি বলেন, শরীর ভালো না লাগায় ছাদে উঠেছিলেন। অপরদিকে তানবীন আহমেদ প্রথমে মাদক সরঞ্জাম থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে সেগুলো তাদের সঙ্গেই ছিল।

বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্য রিপন জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করা হয়। বহিরাগতদের সাধারণত থানায় হস্তান্তর করা হয় এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহি বলেন, গভীর রাতে ছাদে লোকজন দেখতে পেয়ে সেখানে যান। পুরাতন ভবনে লোকজন কম থাকায় আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তিনি বলেন, ডাকসু নির্বাচনের সময় মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়েছিল এবং এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, যেহেতু ঘটনাটি হলের অভ্যন্তরে ঘটেছে, তাই হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version