মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় কর্মচারীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার

জানুয়ারি ১৬, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের এক কর্মচারী নিহত হওয়ার ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি করিম ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কালো রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়ার পর গাড়িটি টাকা না দিয়েই চলে যেতে চাইলে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি পাম্পে থামার পর ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকেন এবং নিহত রিপন সাহাকে দিয়ে গাড়িতে তেল নেন। পরে সুজন গাড়িটির পেছনের সিটে উঠে বসেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের প্রাইভেট কারটি তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। টাকা আদায়ের জন্য রিপন সাহা মহাসড়কের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর আরেক শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন এবং প্রাইভেট কারের চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত রিপনের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরায়েলি নাগরিকদের বহিষ্কারের ঘোষণা দিলো মালয়েশিয়া

জুলাই ২৮, ২০২৬
প্রধান সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

জুলাই ২৮, ২০২৬
বিএনপি

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলি নাগরিকদের বহিষ্কারের ঘোষণা দিলো মালয়েশিয়া

জুলাই ২৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের জেল

জুলাই ২৮, ২০২৬

আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি: রাকসু জিএস আম্মার

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version