রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইসির আপিল শুনানিতে হট্টগোল

জানুয়ারি ১৭, ২০২৬
A A
ইসির আপিল শুনানিতে হট্টগোল
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ভবনে হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থীর মনোনয়ন বৈধতা নিয়ে আপিল শুনানি চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বৈত নাগরিকত্ব বিষয়ে সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চলার সময় দুপুরে কমিশন প্রায় আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি করে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সদস্যরা আসন ত্যাগ করার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।

এ সময় ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত শুনানিতে অংশ নিতে তিনি ইসিতে উপস্থিত ছিলেন।

একই সময়ে অন্য একটি আপিল শুনানির জন্য অডিটোরিয়ামে থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ মিন্টুর বক্তব্যে আপত্তি জানান। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আবদুল্লাহকে শান্ত করার চেষ্টা করেন।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বলপ্রয়োগের চেষ্টা করেছেন।

এ ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে রুলিং দাবি করেন। একই সময়ে এক আইনজীবী অভিযোগ করেন, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা আগের দিন শুক্রবার শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এটি অনাকাঙ্ক্ষিত। আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে না। তিনি এ ধরনের ঘটনায় নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দাখিল করার পরামর্শও দেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

সেক্যুলার দল করলে ‘কওমিত্ব’ ক্ষতিগ্রস্ত হয় না, জামায়াত করলে কেন হবে, প্রশ্ন উসামার

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার

আগস্ট ২, ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের

আগস্ট ২, ২০২৬

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version