রবিবার, মার্চ ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেফতার

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৮, ২০২৬
A A
চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেফতার
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি ডাকাতির ঘটনায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা ও একটি অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার মামলা নম্বর-০৪ (তারিখ ০৯/০১/২০২৬) অনুযায়ী গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে চন্দ্রগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সহায়তায় এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করে। তারা হলেন—জায়েদ হোসেন (৩৬), বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার (৫০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জায়েদ হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। অন্য গ্রেপ্তারকৃতরা বিএনপির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

আরওপড়ুন

জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবুল বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের ঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি বন্দুক এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ

জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

মার্চ ২৯, ২০২৬
বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

মার্চ ২৯, ২০২৬
নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার
এনসিপি

নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার

মার্চ ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

মার্চ ২৯, ২০২৬
বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

মার্চ ২৯, ২০২৬
নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার

নোট অব ডিসেন্টের কারণেই গণভোট হয়েছে: সারোয়ার তুষার

মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০