শুক্রবার, মে ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে: বাণিজ্য উপদেষ্টা

- তুর্জ খান
জানুয়ারি ২০, ২০২৬
A A
চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে: বাণিজ্য উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিপুল অর্থ ব্যয় করে পদ্মা সেতু নির্মাণ না করে যদি সেই অর্থ সেচ ব্যবস্থায় ব্যয় করা যেত, তাহলে চালের দাম অন্তত পাঁচ টাকা কম রাখা সম্ভব হতো। তিনি বলেন, আজ চালের দাম প্রায় ২০ টাকা বেড়েছে মূলত পদ্মা সেতুর দায় পরিশোধের চাপের কারণে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট সম্পর্কিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

শেখ বশিরউদ্দীন বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারলে তা ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করে। যে সরকারই ক্ষমতায় থাকুক, নাগরিকদের দাবি তোলার সময় মাথায় রাখতে হবে সরকারের ব্যয়ের সক্ষমতা আছে কি না। ব্যয়ের উদ্বৃত্ত না থাকলে শেষ পর্যন্ত নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় অহেতুক বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর অনেকগুলোরই বাস্তব প্রয়োজন ছিল না। অধিকাংশ স্থলবন্দর কোনো কার্যকর ভূমিকা রাখছে না, অথচ এসব প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। তার দাবি, প্রকল্পগুলোর প্রায় ৯০ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য ছিল ব্যয়ের প্রবৃদ্ধি বাড়ানো, আয়ের প্রবৃদ্ধি বাড়ানোর চিন্তা সেখানে অনুপস্থিত ছিল।

শেখ বশিরউদ্দীন বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে আয়ের প্রবৃদ্ধি সমুন্নত রাখা। এজন্য ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা জরুরি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তত্ত্বাবধায়ক সরকারই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে, যেখানে জনগণের প্রকৃত সমর্থন পাওয়া দল ক্ষমতায় আসবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট না দিলে আগের মতোই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা পদে থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ভোটার উপস্থিতি থাকুক বা না থাকুক, ফলাফলে তার প্রভাব পড়বে না।

এর আগে বিকেলে তিনি নেত্রকোনা সদর উপজেলার হিরণপুর গ্রামে একটি উঠান বৈঠকে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
প্রধান সংবাদ

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬
প্রধান সংবাদ

মে মাসেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীনা প্রযুক্তিতে আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান নৌবাহিনী

মে ১, ২০২৬

ভারতে হিন্দু পরিচয় গোপন করে বিবাহ ও সন্তানসহ উধাও স্বামী: মুসলিম তরুণীর আর্তনাদ

মে ১, ২০২৬

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version