Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ফয়জুল করীমের পক্ষে মাঠে নামছে জামায়াত

January 20, 2026
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের হাতে আবেদনপত্র জমা দেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বহু ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

আরওপড়ুন

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চরমোনাইয়ের সম্মানে বরিশাল-৫ আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, এখন থেকে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সব নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে প্রচারণা চালিয়ে তাকে নির্বাচিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

Related Posts

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত
আওয়ামী লীগ

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া
বাংলাদেশ

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার
জামায়াত

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০