বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্পের, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী

জানুয়ারি ২১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেননি; বরং তিনি তেহরানের বিরুদ্ধে একটি ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিতে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত রাখার কথা বললেও এখন তিনি হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন ও সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা ‘অপশন’ উপস্থাপনের জন্য তাগিদ দিচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আলোচনার সময় ট্রাম্প সম্ভাব্য এই অভিযানের কথা একাধিকবার ‘চূড়ান্ত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের নির্দেশের পর হোয়াইট হাউস ও পেন্টাগন ইতিমধ্যে কয়েকটি সামরিক কৌশল তৈরি করেছে। এসব পরিকল্পনায় শুধু সামরিক স্থাপনায় হামলাই নয়, বরং ইরানের বর্তমান সরকার পতনের কৌশলও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সীমিত পরিসরে আকাশপথে হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন তা নিশ্চিত না হলেও তার কঠোর অবস্থান স্পষ্ট।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও আধুনিক যুদ্ধবিমানগুলো ওই অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। উল্লেখ্য, এসব সামরিক সরঞ্জাম আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছিল। সেখান থেকে এখন এগুলোকে ইরানের কাছাকাছি অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির অংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায়, তবে ইরান পাল্টা আক্রমণে কোনো সীমাবদ্ধতা রাখবে না। তার ভাষায়, হামলার সঙ্গে সঙ্গেই ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে।

এই পাল্টাপাল্টি হুমকির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে এবং বিশ্ব রাজনীতিতে অস্থিরতা আরও গভীর হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে ৯ হাজার কোটি টাকা সহায়তা, মূল্যস্ফীতির আশঙ্কা নিয়ে আলোচনা

জুন ২৪, ২০২৬

চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

জুন ২৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version