Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

January 21, 2026
A A

রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির সমালোচনার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নযোগ্য নয়। এটি সরাসরি নির্বাচনী আচরণবিধি ও প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে বিষয়েও সন্দেহ তৈরি হচ্ছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা–রাকিব কমিশনের পথেই এগোচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছে এবং অনেক গণমাধ্যম কার্যত দখল হয়ে গেছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর শাপলা কলি প্রতীক পেয়েছেন তিনি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ওই কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। তার নির্বাচনী এজেন্ডায় এই বিচার দাবি, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

আরওপড়ুন

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Posts

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ
আন্তর্জাতিক

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক
আওয়ামী লীগ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন
আওয়ামী লীগ

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০